একের পর এক ধাক্কা খেয়ে ট্রাম্প নিশানা করলেন পুরোনো প্রতিপক্ষ সংবাদমাধ্যমকে মার্কিন নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, ট্রাম্প রাজনৈতিক সংকটে পড়লে এ ধরনের কাজ করেন। তিনি আলোচনার বিষয় বদলে দেওয়ার চেষ্টা করেন। নিজের ক্ষমতা নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের দমন করতে সরকারকে কাজে লাগান। নিউইয়র্ক টাইমস প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৩০ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁর অনেক চেষ্টাই সফল হয়নি। এরপর তিনি পরিচিত এক প্রতিপক্ষকে নিশানা করেছেন। সেটি হলো সংবাদমাধ্যম। জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ভবনের সামনে নিজের নাম বসাতে প্রচণ্ড চাপ দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু আদালত তাঁর চেষ্টা আটকে দেন। সুদের হার কমাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ওপরও তিনি প্রচণ্ড চাপ দিয়েছিলেন। এ জন্য তিনি অস্বাভাবিক সব পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তাঁর নিজের পছন্দে নিয়োগ পাওয়া ফেড চেয়ারম্যানও তাঁর কথা রাখেননি। বরং অন্য কর্মকর্তাদের সঙ্গে তিনিও ঋণের খরচ বাড়ানোর পক্ষে ভোট দেন। সিদ্ধান্তটি সর...